1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অক্টোবর মাস ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

ডাঃ এন এ সিদ্দিকী:-

অক্টোবর মাস কে ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস বলা হয় যাতে করে মানুষ এই রোগ সম্পর্কে সচেতন হতে পারে। যদিও বেশীর ভাগ মানুষ এই রোগ সম্পর্কে জানে কিন্তু এর চিকিৎসা, প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয় এবং প্রতিরোধ বিষয়ে খুব বেশী কিছু জানে না।

এই মাসে সচেতনতা মূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে প্রাথমিক পর্যায়ে রোগ নির্নয়ের এবং চিকিৎসার গুরুত্ব তুলে ধরা এবং সমাজের বিভিন্ন সংগঠন সমুহকে সক্রিয় অংশ গ্রহনে সম্পৃক্ত করা যায়।

ভাল খবর হচ্ছে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে এবং চিকিৎসা করলে ব্রেস্ট ক্যান্সারের সম্পুর্ন নিরাময় হতে পারে। ম্যামোগ্রাফি নামের একটা পরিক্ষা প্রাথমিক পর্যায়ে এই রোগ নির্নয়ে এবং চিকিৎসা করতে সাহায্য করে।

মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি আট জনে এক জন এই রোগে আক্রান্ত ‌

১৯৮৫ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে জাতীয় ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস এর সুচনা হয়। অ্যামেরিকান ক্যান্সার সোসাইটি এবং এস্ট্রা জেনেকা (তদানিন্তন ইম্পেরিয়াল কেমিক্যাল ইন্ডাস্ট্রিস) নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই আন্দোলনের সুচনা করে। তখন তারা ম্যামোগ্রাফি বিষয়ে প্রচারনা শুরু করে যে এটি ক্যান্সার বিরোধী সংগ্রামে একটি বড় হাতিয়ার।

১৯৯১ সালে সুসান জি কমেন ফাউন্ডেশন ক্যান্সার সারভাইবার দের স্মরনে আয়োজিত একটি সিটি রেস এ প্রথম ‘’পিঙ্ক রিবন’’ বিতরন করে । এরপর ১৯৯৩ সালে এভেলিন লডার ‘ব্রেস্ট ক্যান্সার রিসার্চ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন এবং ‘পিঙ্ক রিবন’ কে এর প্রতীক নির্ধারন করেন।

এই মাস টি উদযাপনের জন্য বিভিন্ন দেশে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়ে থাকে। সেমিনার, সিম্পোজিয়াম এর পাশাপাশি শোভা যাত্রা , পদযাত্রা, অন্যন্য খেলাধুলা বা বড় বড় ভবন পিঙ্ক কালারের আলোক সজ্জা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71