টাইমসনিউজ৭১ডেস্ক
স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা বলেছেন, সরকার চিকিৎসা শিক্ষা খাতে মানের উন্নতির সঙ্গে আপস করবে না।
ভর্তিপ্রক্রিয়ায় চলমান শিক্ষার্থীসংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ব্যবস্থা নেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তিতে অটোমেশন কোনো নতুন ব্যবস্থা নয়। অটোমেশনের জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারিনি।’ তিনি বলেন, ‘শিক্ষার মান বজায় না রাখলে যে কেউ বা কোনো প্রতিষ্ঠানের কোনো কাজ করা উচিত নয়।’ফলো করুন
রাজধানীর সিরডাপে ‘বেসরকারি স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়ন এবং ভর্তিপ্রক্রিয়ায় চলমান শিক্ষার্থীসংকটের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
রাজধানীর সিরডাপে ‘বেসরকারি স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়ন এবং ভর্তিপ্রক্রিয়ায় চলমান শিক্ষার্থীসংকটের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা বলেছেন, সরকার চিকিৎসা শিক্ষা খাতে মানের উন্নতির সঙ্গে আপস করবে না। ভর্তিপ্রক্রিয়ায় চলমান শিক্ষার্থীসংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় সময়োপযোগী ব্যবস্থা নেবে। প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মেডিকেল কলেজে ভর্তিতে অটোমেশন কোনো নতুন ব্যবস্থা নয়। অটোমেশনের জন্য ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হতে পারিনি।’ তিনি বলেন, ‘শিক্ষার মান বজায় না রাখলে যে কেউ বা কোনো প্রতিষ্ঠানের কোনো কাজ করা উচিত নয়।’
গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বেসরকারি স্বাস্থ্যশিক্ষার মানোন্নয়ন এবং ভর্তিপ্রক্রিয়ায় চলমান শিক্ষার্থীসংকটের চ্যালেঞ্জ মোকাবিলা’ শীর্ষক আলোচনা সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী এসব কথা বলেন। বেসরকারি মেডিকেল কলেজের জোট প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এই আলোচনা সভার আয়োজন করেছিল। বেশ কিছু সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা এতে অংশ নেন।
প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন এমবিবিএস প্রথম বর্ষে ভর্তিতে অটোমেশন পদ্ধতি বাতিলের দাবি করেছে। তারা বলছে, এমন ব্যবস্থা করতে হবে, যেন অভিভাবকেরা তাঁদের পছন্দের মেডিকেল কলেজে সন্তানদের ভর্তি করাতে পারেন।অটোমেশন পদ্ধতিতে মেধার ওপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে শিক্ষার্থী ভর্তি করানো হয়। মেধাতালিকায় ওপরের দিকে থাকা শিক্ষার্থীরা আগে তাঁদের পছন্দের কলেজে ভর্তির সুযোগ পান। কে কোন কলেজে ভর্তি হচ্ছেন, তা স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় দেখতে পারে, জানতে পারে। শিক্ষার্থীদের সারি ভেঙে কাউকে কোনো কলেজে ভর্তি করানোর সুযোগ নেই।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯