1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অতীতে জরিপ কাজ সুষ্ঠু না হওয়ায় সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা বেশি হতো-- ভূমি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অতীতে জরিপ কাজ সুষ্ঠু না হওয়ায় সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা বেশি হতো– ভূমি উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপের মাধ্যমে মৌজা ম্যাপ ও খতিয়ান প্রস্ত্ততের কাজ সহজ হবে। অতীতে সুষ্ঠুভাবে জরিপ কাজ সম্পন্ন না করতে পারায় মারামারি-হানাহানি, সামাজিক অস্থিরতা ও মামলা মোকদ্দমা বেশি হতো।

উপদেষ্টা আজ নারায়ণগঞ্জ জেলার বন্দর ফেরিঘাট এলাকায় ভূমি মন্ত্রণালয়ের অধীন ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি বাস্তবায়ন প্রকল্প (ইডিএলএমএস)-এর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন শেষে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ডিজি এলআর মহ. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বলেন, ইডিএলএমএস প্রকল্পটি বাস্তবায়িত হলে ভূমি রাজস্ব আয় বাড়বে এবং সরকারি ভূমি ব্যবস্থাপনায় সক্ষমতা অর্জন করবে। সর্বশেষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে একটি অবাধ, নিরপেক্ষ, দ্রুত ও উন্নত ভূমি তথ্য সেবা কেন্দ্র গড়ে তোলা হবে। এতে করে ভূমি মালিকগণকে প্রয়োজনীয় ভূমি সেবা প্রদান করা সম্ভব হবে। তিনি আরো বলেন, রিয়েল টাইম আপডেট প্রক্রিয়ায় আপডেট মিউটেশনের সাথে সাথে ভূমি ম্যাপ সংশোধন হবে ও একবার জরিপ কাজ হলে বারবার জরিপ করার প্রয়োজন হবে না। এ প্রকল্পের মাধ্যমে ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা ও সাব-রেজিস্ট্রি অফিসের মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করে অটোমেশন ব্যবস্থার প্রবর্তন করা সম্ভব হবে।

ইডিএলএমএস প্রকল্পটি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও যশোর জেলায় ৬৩৪টি মৌজায় ৩ বছর মেয়াদি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকায় বাস্তবায়ন করা হচ্ছে।

পরে ভূমি উপদেষ্টা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জনবান্ধব ভূমি সেবা প্রদানে মাঠ প্রশাসন ও ভূমি সেবা অটোমেশনে ডেটা এন্ট্রির গুরুত্ব’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71