1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন।
৮ মার্চ, ২০২৫:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ছয়জন অদম্য নারীর হাতে বিশেষ সম্মাননা তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এম মুরশিদ উপস্থিত ছিলেন।
আজ সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এই সম্মাননা প্রদান করেন।

সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিজয়ী অদম্য নারীদের চিহ্নিত করে তাদের যথাযথ সম্মান, স্বীকৃতি, ও অনুপ্রেরণা প্রদানের মাধ্যমে নারীদের অগ্রসর হওয়ার পথ সুগম করার উদ্দেশ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে অদম্য নারী পুরস্কার কর্মসূচির আওতায় বিভিন্ন কর্মক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে যেসব নারী এই সম্মাননা পেয়েছেন, তারা হলেন— অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ময়মনসিংহ বিভাগের শরিফা সুলতানা, শিক্ষা ও কর্মক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সিলেট বিভাগের হালিমা বেগম, সফল জননী নারী হিসেবে রংপুর বিভাগের দিনাজপুর জেলার মেরিনা বেসরা, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবনসংগ্রামে জয়ী নারী হিসেবে ঢাকা বিভাগের ফরিদপুর জেলার লিপি বেগম, সমাজ উন্নয়নে অসাধারণ অবদানের জন্য মো. মুহিন (মোহনা) এবং বিশেষ সম্মাননা ক্যাটাগরিতে নির্বাচিত বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অদম্য নারীদের সম্মাননা প্রদান করা হয়।

এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিচালনার দায়িত্বে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি।

প্রধান উপদেষ্টার সুযোগ্য নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্থায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্যে স্বনির্ভরতা, নারীর ক্ষমতায়ান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, গ্রামীন অবকাঠামোর উন্নয়ন, যোগাযোগ, জ্বালানি ও বিদ্যুৎ, বাণিজ্য এবং আইসিটি খাতে এসেছে ব্যাপক সাফল্য। এ কথা অনস্বীকার্য যে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এর মত এরকম একজন সুযোগ্য দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে আমরা উন্নয়নের মূলমন্ত্রে উজ্জীবিত হতে পেরেছি। জুলাই’ ২৪ বিপ্লবের নির্দেশিত বৈষম্যহীন পথে অচিরেই এদেশ বিশ্ব দরবারে অসাধারণ নেতৃত্ব গুনে অসামান্য সাফল্য গাধায় উদ্ভাসিত হবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস। নারীর ক্ষমতায়ন ও সমাজে তাদের অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এ ধরনের সম্মাননা ভবিষ্যতেও চালিয়ে নেওয়ার আহ্বান জানান অনুষ্ঠানের অতিথিরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71