1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি -- ফয়েজ আহমদ তৈয়্যব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি — ফয়েজ আহমদ তৈয়্যব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, লাকসাম একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। দেশের অর্থনীতি সচল থাকে প্রবাসীদের আয়ে। সরকার প্রবাসীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। এতদিন বিভিন্ন সমস্যার কারণে সেই সব সুযোগ-সুবিধা জনগণের কাছে পৌঁছেনি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করার পর থেকে সমস্যাগুলো গুরুত্ব দিয়ে সমাধানের চেষ্টা করছে। ইতিমধ্যে প্রবাসীরা কিছু সুফল পেতে শুরু করেছেন। আমাদের প্রবাসী এবং তাদের পরিবারের সদস্যরা অধিকার নিয়ে সচেতন নয়। এক্ষেত্রে অধিকার আদায়ে প্রবাসীদের সচেতনতা জরুরি।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আজ কুমিল্লার লাকসামে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড আয়োজিত এসএসসি ও এইচএসসি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, প্রবাসে মৃতের পরিবারকে আর্থিক অনুদান, ক্ষতিপূরণ ও বিমার চেক বিতরণ অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, যদি নিজেদের এবং আমাদের সন্তানদের জন্ম তারিখ, নাম এবং নামের বানান একেক জায়গায় একেক রকম হয় তবে ভবিষ্যতে এ নিয়ে গুরুতর সমস্যা তৈরি হবে যা সমাধান করা সম্ভব হবে না। কেননা নাগরিকদের সকল তথ্য এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এ বিষয়ে জনসচেতনতা ভবিষ্যতের সমস্যাগুলোকে সমাধান করে দেবে।

অনুষ্ঠানে উপস্থিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ লাকসাম উপজেলার শ্রেষ্ঠ স্কুল এবং জেলার মধ্যে দ্বিতীয়। তিনি বলেন, অন্যকে সম্মান দিবেন, নিজেকে জাহির করা থেকে বিরত থাকুন আর কী রেখে যাচ্ছেন এটা সবসময় মনে রাখবেন তাহলে আপনি কোথাও আটকাবেন না।

অনুষ্ঠানে আর্থিক অনুদান হিসেবে লাকসাম, নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলায় জনপ্রতি তিন লাখ টাকা করে ১৮ লাখ টাকা; জীবন বিমা বাবদ নাঙ্গলকোট এবং মনোহরগঞ্জ উপজেলায় তিনজনকে ২৪ লাখ টাকা; ক্ষতিপূরণ বাবদ দু’জন প্রবাসীর পরিবারকে ৭২ লাখ ১৪ হাজার ৫৫৩ টাকা; এসএসসি এবং সমমান শিক্ষার্থীদের ৫ লাখ ৭৭ হাজার টাকা এবং এইচএসসি ও সমমান শিক্ষার্থীদের ৩ লাখ ৬ হাজার টাকা মোট এক কোটি ১৪ লাখ টাকা অনুদান প্রদান করেছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার মোঃ গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এবং গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71