1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’ -- তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অনলাইন পোর্টাল ও আইপি টিভি নীতিমালার আওতায় আনা হবে’ — তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬

আলী আহসান রবি:-

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশের আইপি টিভি ও অনলাইন পোর্টালগুলোকে একটি নীতিমামলার আওতায় আনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।  

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সরকারি সফরে নিজ এলাকা নান্দাইলে প্রেসক্লাব পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন, তিনি বলেন, একটি মোবাইল ফোনকে সম্বল করে যারা অনলাইন পোর্টাল চালাচ্ছেন তাঁদেরকে সরকারি নীতিমালা মেনে কাজ করতে হবে। তারেক রহমানের সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে খর্ব করতে চায় না। কারণ স্বাধীন গণমাধ্যম গণতন্ত্র বিকাশে অপরিহার্য বলে মনে করেন প্রধানমন্ত্রী। 

নিয়ম নীতির কথা বলতে গিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, মন্ত্রনালয়ে বসে আমি বুঝতে পারছি গত ১৭ বছর কিভাবে মন্ত্রনালয় চলেছে। অনিয়ম ও দুর্নীতিকে প্রাধান্য দিয়ে এ মন্ত্রনালয়কে পরিচালনা করা হয়েছে। এখানে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। তবে, এখন সবই চলবে নিয়মের ওপর।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর প্রথম সফর। তিনি নান্দাইলে পৌছার পর সদরে অবস্থিত জেলা পরিষদের ডাকবাংলো চত্বরে পুলিশের একটি চৌকষ দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। 

সম্মিলিত সাংবাদিক সমাজ, নান্দাইল ও গফরগাঁও প্রেসক্লাবের পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে প্রেসক্লাব মিলনায়তনে স্বাগত জানানো হয়। এছাড়া, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা প্রতিমন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন।

প্রতিমন্ত্রী পরে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আয়োজিত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের নানা পরামর্শ ও নির্দেশ প্রদান করেন।  

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71