
টাইমসনিউজ ডেস্ক
চাকরি পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকদের (এসআই) সরিয়ে দিয়েছে পুলিশ। আজ রাত পৌনে একটার দিকে তাঁদের সরিয়ে দেওয়া হয়। শিক্ষানবিশ এসআইদের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকেরা (এসআই) গত সোমবার বিকেল থেকে অনশনে বসেন।
অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআই সুবীর রায় রাত ১টার দিকে প্রথম আলোকে বলেন, ‘তাঁরা শান্তিপূর্ণভাবে অনশন কর্মসূচি পালন করছিলেন। দেড় ঘণ্টা ধরে পুলিশ তাঁদের চলে যেতে চাপ দিচ্ছিল। রাত পৌনে ১টার দিকে জলকামান ব্যবহার করে তাঁদের ওপর পানি ছিটিয়ে দেয়। এতে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান।’
এ বিষয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।