1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কি না, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে -- তারেক জিয়া | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কি না, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে — তারেক জিয়া

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার আদৌ দায়িত্ব পালন করতে পারছে কি না, তা নিয়ে জনগণের মনে যথেষ্ট শঙ্কা তৈরি হয়েছে।

আজ শনিবার রাজধানীর খামারবাড়ির বার্ক অডিটরিয়ামে আয়োজিত খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘সংস্কারের নামে সরকার শুধু সময়ক্ষেপণ করছে না, বরং এই সুযোগে সৈরাচারদের দেশত্যাগে পরোক্ষভাবে সহযোগিতা করছে।’

তারেক রহমান আরও অভিযোগ করেন, ‘নানা ইস্যু তৈরি করে অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদবিরোধীদের ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা চালাচ্ছে। এই ধরনের বিভ্রান্তিমূলক রাজনীতি ভবিষ্যতের জন্য ভয়াবহ সংকেত বয়ে আনতে পারে।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সবাইকে গণতান্ত্রিক পথ রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘ভবিষ্যতে যেন কোনো ষড়যন্ত্র দেশকে গণতন্ত্র থেকে বিচ্যুত করতে না পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71