1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলা,কর্মকর্তা আহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযানে দুর্বৃত্তদের হামলা,কর্মকর্তা আহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক

আজ সোনারগাঁও-এর মৈষটেক এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান পরিচালনা শেষে মিরেরটেক বাজার সংলগ্ন দুই ইঞ্চি ডায়াবিশিষ্ট অবৈধ লাইনের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে একটি সঙ্গবদ্ধ চক্র অতর্কিতভাবে হামলা করেছে। দুর্বৃত্তদের অতর্কিত হামলায় আঞ্চলিক বিপণন বিভাগ, সোনারগাঁও- এর উপমহাব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ শাহাবুদ্দীন গুরুতর আহত হন। এছাড়া তিতাসের একজন কর্মচারী, বিচ্ছিন্নকারী টিমের দুই জন শ্রমিক ও কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদের নেতৃত্বে উক্ত অভিযানে মৈষটেক এলাকায় প্রায় ১ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় ২০০টি বাড়ির ২০০টি আবাসিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অভিযানে প্রায় ১০০ ফিট এমএস ও ১৫০ ফিট পিভিসি পাইপ উচ্ছেদ করা হয়।

এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে গাজীপুরের জয়দেবপুরে ফকির মার্কেট এলাকায় অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে পৃথক অভিযান পরিচালনা করা হয়েছে।

অবৈধভাবে গ্যাস সংযোগ প্রদানের সাথে জড়িত থাকায় মোবাইল কোর্টের মাধ্যমে একজন ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ৩/৪ ইঞ্চি ব্যাসের ৭০০ ফুট পাইপলাইন উত্তোলনপূর্বক জব্দ করা হয়। অবৈধ বিতরণ লাইন উচ্ছেদের ফলে ৩০০টি বাড়ির ৩০০টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এছাড়া দুই ইঞ্চি ব্যাসের একটি, এক ইঞ্চি ব্যাসের একটি এবং ৩/৪ ইঞ্চি ব্যাসের ১১টি পয়েন্ট কিল করা হয়।

উল্লেখ্য, সেপ্টেম্বর ২০২৪ হতে ৭ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৪৫টি শিল্প, ৮৬টি বাণিজ্যিক ও ১৬ হাজার ৫৯৬টি আবাসিক-সহ মোট ১৬ হাজার ৮২৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৪০ হাজার ৯১৬টি বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। উক্ত অবৈধ সংযোগ বিচ্ছিন্নের ফলে দৈনিক ১ কোটি ১১ লাখ ১৩ হাজার ২৫৩ ঘনফুট গ্যাস সাশ্রয় হয়েছে, যার মূল্য প্রায় ৫১ দশমিক ৬৫ লাখ টাকা। এছাড়া এ সকল অভিযানে ৮৬ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71