1. admin@timesnews71.com : অ্যাডমিন :
অ্যাসেনসিয়াল ড্রাগের নতুন এমডি সামাদ মৃধা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

অ্যাসেনসিয়াল ড্রাগের নতুন এমডি সামাদ মৃধা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির লিমিটেডে (ইডিসিএল) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার। ইডিসিএলের ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো. সামাদ মৃধাকে এই পদে বসানো হয়েছে।

সোমবার (৩০ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (ঔষধ প্রশাসন-১) উপসচিব ডা. আবুল কাশেম মোহাম্মদ কবীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দ্যা কোম্পানিস অ্যাক্ট, ১৯৯৪ -এর আওতায় অ্যাসেনসিয়াল ড্রাগ কোম্পানির লিমিটেডের মেমোরেন্ডাম অ্যান্ড আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের ৫৩ (৩) অনুচ্ছেদের আলোকে এবং ইডিসিএল-এর ১৮৫তম বোর্ড সভার অনুমোদনক্রমে মো: সামাদ মৃধাকে (পিতা মৃত মো. জৈনদ্দিন মৃধা, স্থায়ী ঠিকানা: আটরশি, সদরপুর, ফরিদপুর) অ্যাসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নির্ধারিত শর্তে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।

এতে আরও বলা হয়েছে, যোগদানের তারিখ (১ জানুয়ারি) হতে পরবর্তী ২ বছরের জন্য এ নিয়োগ বলবৎ থাকবে। এমনকি যোগদান পত্রের সঙ্গে প্রার্থীকে সিভিল সার্জন, ঢাকার নিকট থেকে স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে।

জানা গেছে, সামাদ মৃধা ইডিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এহসানুল কবিরের স্থলাভিষিক্ত হয়েছেন। এর আগে ২ অক্টোবর নানা অনিয়ম-দুর্নীতির বোঝা মাথায় নিয়ে প্রতিষ্ঠানটির এমডির পদ ছাড়েন এহসানুল কবির। এর পরদিন স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন এমডি নিয়োগে বিজ্ঞপ্তি দেয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71