1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আইন মন্ত্রণালয়ের নতুন পাঁচ সিদ্ধান্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক

আইন মন্ত্রণালয়ের নতুন পাঁচ সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঘটা বিভিন্ন সহিংসতাসহ সকল অপরাধের ঘটনায় হওয়া মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে আইন মন্ত্রণালয়।

আজ শনিবার আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলের মতবিনিময় সভায় এসব সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্তগুলো হলো-

ক. জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে।

খ. গত ১ জুলাই থেকে ৫ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের হয়েছে, সেগুলো আগামী তিন কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

গ. শিশু-কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু-কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে, তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।

ঘ. সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের মিথ্যা ও হয়রানিমূলক মামলাগুলো দ্রুত প্রত্যাহার করার ব্যবস্থা করা হবে।

ঙ. আইন ও বিচার বিভাগের ১৬৪৩০ নম্বরে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71