1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আইসিসির প্রতিনিধির সাথে বিসিবির বৈঠকে অনড় বিসিবি | টাইমস নিউজ ৭১
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বাবার ‘চেয়ার’ পেয়ে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মন্ত্রিসভা কমিটি, ঈদের আগেই শুরু শিক্ষা খাতে জবাবদিহিতা, নিয়ন্ত্রণ ও যুগোপযোগী সংস্কারে সরকারের দৃঢ় অঙ্গীকার – শিক্ষা মন্ত্রীদ্বয় পুলিশসহ অন্যান্য শৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মধ্য দিয়ে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হব – স্বরাষ্ট্র মন্ত্রী অনেক কাজ, নষ্ট করার মত সময় আমাদের হাতে নেই : বাণিজ্যমন্ত্রী যারা বিএনপিকে ভোট দিয়েছেন আর যারা দেননি সবার অধিকার সমান – প্রধানমন্ত্রী মন্ত্রণালয়ে সেবা নিতে আসা মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শনের নির্দেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান – স্বরাষ্ট্রমন্ত্রী নকল-প্রশ্নফাঁস আর ফিরে আসবে না : শিক্ষামন্ত্রী মিলন

আইসিসির প্রতিনিধির সাথে বিসিবির বৈঠকে অনড় বিসিবি

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আজ অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদলের বহুল আলোচিত বৈঠক। তবে বিসিবির অনড় অবস্থান পরিবর্তনে ব্যর্থ হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ সাফ জানিয়ে দিয়েছে- ভারতের মাটিতে খেলতে রাজি নয় তারা। আইসিসির সাথে বৈঠকে বিশ্বকাপ ভেন্যু সমস্যা নিরসনে সম্ভাব্য সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে।

বাংলাদেশ সফরে আইসিসির প্রতিনিধি হিসেবে হাজির হন সংস্থাটির ইন্ট্রেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা দেরিতে পাওয়ায় সরাসরি উপস্থিত থাকতে না পারলেও অনলাইনে যোগ দেন ইভেন্ট অ্যান্ড করপোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা।

বিসিবির পক্ষ থেকে আলোচনায় উপস্থিত ছিলেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দুই সহসভাপতি ফারুক আহমেদ ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

বৈঠকে টাইগারদের বিশ্বকাপ ম্যাচ ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য নিজেদের ভাবনা আইসিসির কাছে পুনর্ব্যক্ত করে বিসিবি। একইসাথে বাংলাদেশ দল, সাংবাদিক, দর্শক ও অন্যদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারের মতামতের কথাও অবহিত করা হয়।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, আইসিসির প্রতিনিধিরা বিসিবির কথা শুনলেও কোনো সিদ্ধান্ত জানাতে পারেননি। আইসিসি সভাপতি জয় শাহর সঙ্গে আলোচনার পর এ বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত জানানোর কথা জানিয়েছে তারা।

তবে আলোচনা গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ ছিল জানিয়ে বিসিবি উল্লেখ করেছে, লজিস্টিক বিষয়গুলো সহজভাবে যাতে হয়, এজন্য বাংলাদেশের গ্রুপ পরিবর্তন করে অন্য কোনো গ্রুপে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। ‘বি’ গ্রুপে থাকা আয়ারল্যান্ডের গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই শ্রীলঙ্কায়। আইরিশদের সাথে গ্রুপ পরিবর্তনের সম্ভাবনা নিয়েই সম্ভবত আলোচনা হয়েছে আইসিসি ও বিসিবির মধ্যে। শেষপর্যন্ত ভেন্যুর বিষয়ে অবশ্য কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তবে আইসিসি ও বিসিবির মধ্যে যোগাযোগ ও আলোচনা অব্যাহত আছে বলে বিসিবি দাবি করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71