1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন তামিম

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়নদের নিয়ে ওয়ার্ল্ড ক্লাব টি-টোয়েন্টি আয়োজন করার পরিকল্পনা করছে আইসিসি। যেটার দায়িত্বে থাকবে আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটি। এই কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল।

আজ বুধবার এক বিবৃতিতে তামিমকে ফ্র্যাঞ্চাইজি লিগ কমিটির চেয়ারম্যান করার বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

নতুন দায়িত্বে তামিমের অধীনে কাজ করবেন ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের শীর্ষ কর্তারা। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়াও আছেন তামিমের নেতৃত্বাধীন এই কমিটিতে। এ ছাড়া আরও আছেন ক্রিকেট নামিবিয়ার ডা. রুডি ভন ভুরেন, ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী রিচার্ড গুল্ড ও ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান টড গ্রিনবার্গ।

কানাডা, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও ফ্রান্সের সদস্যপদ সংক্রান্ত বিষয়েও সিদ্ধান্ত হয়েছে আইসিসি সভায়। সংস্থাটি বাংলাদেশকে নিয়ে জানিয়েছে, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত সভাপতিকে সংস্থাটির পূর্ণাঙ্গ সদস্যদের পরিচালক হিসেবে স্বীকৃতি দিয়েছে আইসিসি।’

এ দিকে শ্রীলঙ্কান বোর্ডকে দ্রুত নির্বাচিত কমিটি আনার জন্য আহ্বান জানিয়েছে আইসিসি। আপাতত শ্রীলঙ্কা ক্রিকেট আইসিসি বোর্ডের সভায় প্রতিনিধিত্ব করতে পারবে না। আইসিসির সদস্যপদ–সংক্রান্ত মানদণ্ড লঙ্ঘনের কারণে ফ্রান্স ক্রিকেটকে ‘অন নোটিশ’ বা সতর্ক অবস্থায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর কানাডার সদস্যপদ পুনর্বহালের জন্য বেধে দেওয়া হয়েছে শর্ত, যাদের স্থগিতাদেশ এখনও বহাল রয়েছে।

এ ছাড়া আর্থিক সংকটে ভুগতে থাকা ওয়েস্ট ইন্ডিজকে সহায়তা হিসেবে ১২.৮২ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় দেড়শ কোটি টাকার বেশি আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71