1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহ্বান ভারতের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশে দ্রুত নির্বাচনের আহ্বান ভারতের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশে রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। এ ছাড়া বাংলাদেশে দ্রুত নির্বাচন দেওয়ারও আহ্বান জানিয়েছে দেশটি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ মঙ্গলবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, ‘বাংলাদেশে গণতান্ত্রিক পরিসর সঙ্কুচিত হচ্ছে।’

রণধীর জয়সওয়াল বলেন, ‘ভারত আশাবাদী, দ্রুত বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। গণতন্ত্র ফিরে আসবে।’

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘যথাযথ প্রক্রিয়া ছাড়াই আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আরোপ উদ্বেগজনক ঘটনা। একটি গণতান্ত্রিক দেশ হিসেবে, ভারত স্বাভাবিকভাবেই গণতান্ত্রিক স্বাধীনতা খর্ব এবং রাজনৈতিক স্থান সংকুচিত হওয়ার বিষয়ে উদ্বিগ্ন। আমরা বাংলাদেশে দ্রুত অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজনকে দৃঢ়ভাবে সমর্থন করি।’

এর আগে বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। গত শনিবার রাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকের পর এসব সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। এর একদিন পর সোমবার আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারায় দলটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71