টাইমসনিউজ ডেস্ক
আগামীকাল ৩ ডিসেম্বর ২০২৪, ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস- ২০২৪ বিশ্বজুড়ে শারীরিক ও মানসিক প্রতিবন্ধিতার শিকার মানুষের জীবনমান উন্নয়ন ও সুরক্ষার অঙ্গীকার নিয়ে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হতে যাচ্ছে। জাতিসংঘ কর্তৃক এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে 'Amplifying the leadership of persons with disabilities for an inclusive and sustainable future ' বাংলায় 'অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকাশত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ " বাংলাদেশসহ সারাবিশ্বের প্রতিবন্ধী মানুষের জন্য এ দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দের।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে।
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা বলেন,
আপনারা নিশ্চয় অবগত আছেন গত ৫ আগস্ট ২০২৪ ছাত্র -জনতার অংশগ্রহণে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংঘটিত হয় । এই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র-জনতার আত্মহুতির বিনিময়ে আমরা বাংলাদেশকে আজ নতুন রূপে পেয়েছি । এ দেশকে প্রতিবন্ধী অপ্রতিবন্ধী নির্বিশেষে সবার জন্য বাসযোগ্য করে গড়ে তুলতে হবে । গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্র- জনতার স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় দেশের সুস্থ, অবহেলিত, পশ্চাৎপদ , দরিদ্র ,এতিম প্রতিবন্ধী গণঅভ্যুত্থানে আহত ছাত্র-জনতাসহ অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং এর আওতাধীন প্রতিষ্ঠানসমূহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে।
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত প্রতিবন্ধিতা সনাক্তকরণ জরিপের সর্বশেষ তথ্য মতে বাংলাদেশে বর্তমান প্রতিবন্ধী মানুষের সংখ্যা প্রায় ৩৫ লক্ষ ২১ হাজার ছয়শত ৬ জন। এরমধ্যে ২১ লক্ষ ৩২ হাজার ৭৮৭ জন পুরুষ, ১৩ লক্ষ ৮৫ হাজার ৯১১ জন নারী ও ২ হাজার ৯ শত ৮ জন তৃতীয় লিঙ্গের প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন। প্রতিবন্ধীতা ধরন বিবেচনায় অটিজম ৯০ হাজার ৪ শত ৮ জন। শারীরিক প্রতিবন্ধিতা ১৮ লক্ষ ২৯ হাজার ১১৭ জন, দীর্ঘস্থায়ী মানসিক ও অসুস্থতাজনিত প্রতিবন্ধিতা ১ লক্ষ ৩২ হাজার ৭৩০ জন, দৃষ্টি প্রতিবন্ধিতা ৪ লক্ষ ৭২ হাজার ৫০৫ জন , বাকপতিবন্ধীতা ২ লক্ষ ৮৮২ জন, বুদ্ধি প্রতিবন্ধিতা ২ লক্ষ ২৯ হাজার ৮ জন, শ্রবণ প্রতিবন্ধিতা ১ লক্ষ ৪৭ হাজার ৫৭৭ জন, শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা ১৫ হাজার ৬৩ জন, সেরিব্রাল পালসি ১ লক্ষ ৩১ হাজার ১৩৯ জন, বহুমাত্রিক প্রতিবন্ধিতা ২ লক্ষ ৪৫ হাজার ৯২৭ জন, ডাউন সিনড্রোম ৭ হাজার ১০৩ জন ও অন্যান্য প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা ২০ হাজার ১৮৭ জনকে সেবা প্রদান করা হচ্ছে। উপদেষ্টা ৩৩ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস ২০২৪ পালনে সকলকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এখসাথে কাজ করার আহ্বান জানান।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯