1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আগামীর পথে এখনই পা ফেলতে হবে - বিমান ও পর্যটন উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আগামীর পথে এখনই পা ফেলতে হবে – বিমান ও পর্যটন উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঢাকা, ১৭ এপ্রিল ২০২৫
নবনিযুক্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আলোকিত আগামীর পথে এখনই পা ফেলতে হবে, কারণ সময় নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় স্বদেশ রেখে যেতে সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও ন্যায়পরায়নতার সাথে কাজ করতে হবে।

তিনি বলেন, আকর্ষণীয় পর্যটন গম্তব্য হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হলে প্রথমে ডোমেস্টিক ট্যুরিজমের বিকাশে গুরুত্ব দিতে হবে এজন্য পর্যটন স্পটগুলোর উন্নয়ন, সেবার মান বৃদ্ধি করতে হবে। বিমানবন্দরকে চমৎকার গেটওয়ে হিসেবে সাজাতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ আহ্বান জানান।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহানের সভাপতিত্বে সভায় মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল শেখ বসিরউদ্দীন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন। তিনি বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়েরও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71