1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আছিয়া ধর্ষণ মামলায় ঢামেকের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫

মাগুরার আলোচিত শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সপ্তম দিনে সাক্ষীর শুনানি হয়নি। মঙ্গলবার (৬ মে) সাক্ষ্যগ্রহণের দিন ধার্য থাকলেও ঢাকা মেডিকেলের ২ চিকিৎসক আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। এর আগেও দুদিন ওই দুই চিকিৎসক আদালতে হাজির হননি। তাই আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

বুধবার (৭ মে) আবারও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মনিরুল ইসলাম মুকুল। তিনি বলেন, সপ্তম কার্যদিবসে ঢাকা মেডিকেলের ফরেনসিক বিভাগের ২ চিকিৎসককে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করা হয়। কিন্তু তারা আদালতে না আসায় আগামীকাল আবারও দিন ধার্য করেছেন আদালত। এর আগে একবার সমন ও একবার ওয়ারেন্ট প্রসেস দেওয়া হয় ওই চিকিৎসকদের বিরুদ্ধে।

তারা আদালতে হাজির না হওয়ায় আজ জামিন অযোগ্য ওয়ারেন্ট প্রসেস করা হয়েছে। ঢাকা মেডিকেলের ২ চিকিৎসকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে, মঙ্গলবার সকালেই ঝিনাইদহ জেলা কারাগার থেকে প্রধান অভিযুক্ত হিটু শেখসহ সব আসামিদের আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, মাগুরা শহরের নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত ৬ মার্চ ধর্ষণের শিকার হয় শিশু আছিয়া। পরে ১৩ মার্চ ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটি মারা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71