1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

আদাবরে পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় নেতৃত্ব দেওয়া কবজি কাটা গ্রুপের দুই ভাইসহ নয়জন গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় পুলিশ সদস্য আল-আমিনকে কুপিয়ে আহত করার ঘটনায় কুখ্যাত ‘কবজি কাটা’ গ্রুপের দুইভাই ১। মো. জনি (২৪) ও ২। মো. রনি (২৭)-সহ নয় জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো- ৩। মো. ওসমান (২০) ৪। মো. নাজির (২০) ৫। মো. রাজু (২৭) ৬। মো. শাকিল (১৯) ৭। মো. আবুল কামাল আজাদ (১৯) ৮। মো. রেজু খান আলম (২২) এবং ৯। মো. আল-আমিন (১৮)।

গোয়েন্দা তেজগাঁও বিভাগ সূত্রে জানা যায়, ১ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ৮.২৫ ঘটিকায় আদাবর শ্যামলী হাউজিং এলাকায় একটি অপহরণের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে অপহরণকারীরা পুলিশ ও সংবাদদাতাদের ওপর অতর্কিতভাবে দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য আল-আমিনের হাতের কবজি ও বাম হাতে গুরুতর কাটার জখম হয়। এছাড়া, অন্যান্য পুলিশ সদস্যরাও বিভিন্ন মাত্রায় আহত হন। হামলাকারীরা পুলিশের টহল গাড়ি ভাঙচুর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উক্ত ঘটনার পরেই ডিবি-তেজগাঁও বিভাগের একাধিক আভিযানিক দল এই গ্যাং সদস্যদের গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে বুধবার (০৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ০৩.৩০ ঘটিকায় গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে কেরানীগঞ্জ ও সাভার এলাকা থেকে ‘কবজি কাটা গ্রুপের সক্রিয় সদস্যদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে দুটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃতরা রাজধানীর মোহাম্মদপুর-আদাবর এলাকার ভয়ঙ্কর “কবজি কাটা” গ্রুপের সক্রিয় সদস্য। গ্রুপের প্রধান কবজি কাটা আনোয়ার জেলে থাকায় জনি ও রনি এলাকায় গ্রুপটি পরিচালনা করছিল। তারা পুলিশের ওপর হামলা, চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন, ইভটিজিং, অপহরণ, মুক্তিপণ দাবি ও জবর দখলের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনাগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71