1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আদালতের রায় মানতে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে, জাতিসংঘ মহাসচিব | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালতের রায় মানতে ইসরাইলের বাধ্যবাধকতা রয়েছে, জাতিসংঘ মহাসচিব

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানা বাধ্যতামূলক এবং সব পক্ষ অবশ্যই তা মেনে চলবে।

জাতিসংঘের শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার গুতেরেস একথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন। জাতিসংঘ প্রধান জোর দিয়ে বলেন, আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সব পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।

শুক্রবার নেদারল্যান্ডসের হেগে জাতিসংঘের ‘আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত’— আইসিজে ইসরায়েলকে অবিলম্বে দক্ষিণ গাজার রাফা শহরে সামরিক হামলা বন্ধ করার নির্দেশ দেন। রায়ে গাজার মানবিক পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে অভিহিত করেছেন ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিজ (আইসিজে) এর প্রধান বিচারক নওয়াফ সালাম।

তিনি বলেন, ‘ইসরায়েলের কথা বিশ্বাসযোগ্য নয় যে, গাজা অধিবাসীদের নিরাপত্তা এবং মানবিক প্রবেশাধিকার দেওয়া হয়েছে। এর কোনো প্রমাণ (ইসরায়েলের দাবির) নেই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71