বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় তারা ডিবি কার্যালয়ে যান বলে নিশ্চিত হওয়া গেছে।
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ঢাকায় এসেছে কলকাতা পুলিশের দুই সদস্যের একটি স্পেশাল টিম। এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য বর্তমানে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে গেছেন ওই টিমের সদস্যরা।
এর আগে, দুপুরে ডিবি প্রধান হারুন-অর-রশিদ বলেন, আজ ইন্ডিয়ান একটি তদন্ত সংশ্লিষ্ট টিম আমাদের এখানে আসবে। আমাদের হাতে আটক যারা আসামি রয়েছে, তাদের সঙ্গে কথা বলবেন, জিজ্ঞাসা করবে। আমরাও প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে ঘটনাস্থলে (কলকাতা) যাব।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯