1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আপত্তিকর অবস্থায় এসআই আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপত্তিকর অবস্থায় এসআই আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

নারায়ণগঞ্জে আপত্তিকর অবস্থায় এক নারীসহ রূপগঞ্জ থানার এসআই মিরাজ মোল্লাকে আটক করেছে স্থানীয় জনতা। রবিবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার সদর ইউনিয়ন এলাকার রতন মিয়ার ভাড়া বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ মোল্লা রূপগঞ্জ থানার পাশে রতন মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। রবিবার বিকেলে এসআই মিরাজ এক নারীকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। এ সময় বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দরজা ভেঙ্গে মিরাজ মোল্লা ও ওই নারীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে স্থানীয়রা রূপগঞ্জ থানায় খবর দিলে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন তাকে গিয়ে উদ্ধার করেন।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) জোবায়ের হোসেন বলেন, থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে আসা এক নারীকে মিরাজ তার বাসায় যেতে বলেন। পরে এলাকাবাসী তাকে আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মিরাজকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনা তদন্তাধীন। তবে মিরাজকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। বাকিটা পুলিশ সুপার (এসপি) দেখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71