1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল, প্রশ্ন জামায়াতের আমিরের

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আপনাদের দাবি-দাওয়া এতদিন কোথায় ছিল- এমন প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ড. শফিকুর রহমান। আজ সোমবার দুপুরে আহত হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসে সাংবাদিকদের এমন প্রশ্ন তোলেন তিনি।

এসময় জামায়াতের আমির বলেন, ‘আপনাদের দাবি দেওয়া এতদিন কোথায় ছিল, আগে কেন আগে কেন করেনি। সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন আরও কিছুদিন ধৈর্য ধরেন। নতুন অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসও হয়নি দায়িত্ব নিয়েছেন, আপনারা সহায়তা করুন।’

ড. শফিকুর রহমান বলেন, ‘আপনারা সাড়ে ১৫ বছর ধৈর্য ধরেছেন, আরও কিছুদিন ধৈর্য ধরেন। এই সরকারের বয়স এখনও এক মাস হয়নি, তাদেরকে বসতে দেন এবং দেশকে গোছাতে দেন। আপনারা এতদিন কোথায় ছিলেন, এতদিন কেন আপনাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলেননি?

গতকাল সচিবালয়ে ঘটনা নিয়ে জামায়াত আমির বলেন, ‘আনসার সদস্যরা গায়ের জোরে সচিবালয়ে ঢুকে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহ তাদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বিপরীতে তারা হাসনাত আব্দুল্লাহকে মারপিট করেন। এরপর ছাত্র-জনতা তাদের প্রতিরোধ করেন। আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে এসেছিলাম এবং তার জন্য দোয়া করেছি, যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’

পরবর্তীতে যদি এমন কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে জামায়াত ইসলামের ভূমিকা কী থাকবে- এমন প্রশ্নের জবাবে ড. শফিকুর রহমান বলেন, ‘পরবর্তীতে এমন কোনো ঘটনা ঘটলে আমরা জামায়াত ইসলাম হিসেবে আসব না, সাধারণ জনগণ হয়ে আসব। আমরা একা আসব না, আমরা ছাত্রদের সাথে নিয়ে সহযোদ্ধা হিসেবে আসব। আমরা আল্লাহর কাছে দোয়া করি এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়।’

জামায়াতের আমির আরও বলেন, ‘যারা সম্মুখ সারিতে থেকে এই স্বৈরাচারী সরকারকে ঘটিয়েছে তাদেরকেই এই আনসার সদস্যরা গায়ে হাত তুলেছেন। আমরা আপনাদের দাবি দেওয়ার পক্ষে আছি কিন্তু আপনাদের সময় দিতে হবে এবং ধৈর্য ধরতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71