আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে রোববার দুপুরে রাজধানীর তেজকুনিপাড়া থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবদুস সোবহান মিয়া গোলাপকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজধানীর তেজকুনিপাড়ায় অভিযান চালিয়ে রোববার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়।