1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আবারও শরীয়তপুরে হাতবোমা ফাটিয়ে সংঘর্ষ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আবারও শরীয়তপুরে হাতবোমা ফাটিয়ে সংঘর্ষ

  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

শরীয়তপুরের জাজিরায় জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয় ও দেশীয় অস্ত্র নিয়ে দৌড়াতে দেখা যায়। আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৪ মিনিট ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়।

ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র টেটা, রামদা, ছেনদা, বল্লম, ডাল-সুর্কি ও বালতি হাতে নিয়ে একটি গ্রামীণ সড়কে হেটে ও দৌড়ে যাচ্ছেন। আর এক ব্যক্তি মোবাইল ফোনে বলছেন তালুকদার ও মাদবররা মারামারি করবে। কিছুক্ষণ পর দেখা যায় এক ব্যক্তি মাথায় হেলমেট পরিহিত লাল বালতি হাতে নিয়ে হাতবোমা ছুড়ে মারছেন। হাতবোমাগুলো বিস্ফোরিত হয়ে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ছে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দুলাল আকন্দ জানান, জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের ছাব্বিশপাড়া এলাকার মাহবুবুল ইসলাম রনি সঙ্গে স্থানীয় আজিজ চৌকিদার ও তাদের সমর্থকদের জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে ১২ এপ্রিল রনির ভাই সজল জয়নগর বাজারে যাওয়ার পথে আজিজ চৌকিদারের সমর্থকরা তাকে মারধর করে। এ নিয়ে রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরে তারা দেশীয় অস্ত্র হাতে নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় হাতবোমা বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে দুজন আহত হন। আহতদের মধ্যে হাতবোমার আঘাতে এক তরুণের হাতের কব্জিতে ক্ষত সৃষ্টি হয়। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশিক মাহমুদ বলেন, ‘জমি ক্রয়-বিক্রয় সংক্রান্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। ঘটনাস্থলে পুলিশসহ যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। এলাকার পরিবেশ এখন শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি। কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে, গত ৫ এপ্রিল জাজিরা উপজেলার বিলাসপুরে শতাধিক হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে দুপক্ষের সংঘর্ষের ঘটনাটি সারাদেশে আলোচিত হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71