1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমদানি কমিয়ে বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চাই: শিল্প উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমদানি কমিয়ে বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চাই: শিল্প উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আমদানি কমিয়ে দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে চান বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শুক্রবার বিকেলে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ডোঙ্গায় আখ মাড়াই মৌসুমের উদ্বোধনকালে তিনি একথা জানান।

এসময় শিল্প উপদেষ্টা বলেন, ‘৯২তম আখ মাড়াই শুরু হলো। এটা যেন চলমান থাকে এবং বন্ধ না হয়। যেন আখচাষিরা তাদের উৎপাদন দিয়ে দেশের মানুষকে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। তাদের উৎপাদিত আখ মিলে এলে এখান থেকে চিনি উৎপাদন হবে এবং মানুষ এতে লাভবান হবে।’

আদিলুর রহমান খান বলেন, ‘আমরা চাই আমদানি কমিয়ে দেশের বন্ধ চিনিকলগুলো আবার চালু করতে। যেন শ্রমিকদের যেই অবদান তা সামনে চলে আসে এটাই আমরা চেষ্টা করছি। আর আমরা অন্তর্বর্তী সরকার তাই সববিছু করতে পারব তা নয়। যতদূর সম্ভব আমরা মানুষের স্বার্থে কাজ শেষ করে আমাদের যেই লক্ষ্য নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে হস্তান্তর করে দেব। তখন তারা সকল কাজকে এগিয়ে নিয়ে যাবে।’

১৫ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে। মিল কর্তৃপক্ষ জানায়, ২০২৪-২৫ আখ মাড়াই মৌসুমে ১২২ কার্যদিবসে আখ মাড়াই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ মেট্রিক টন। ৭.৫ শতাংশ হারে চিনি আহরণ করে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৫ হাজার মেট্রিক টন। গত ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুম ১ লাখ ৮৮ হাজার ৬৩৪ মেট্রিক টন আখ মাড়াই করে ১০ হাজার ৬৬৭ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র, জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন, নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71