1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমরা অপরাধ দেখলে প্রতিরোধের বদলে ভিডিও করি! : স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

আমরা অপরাধ দেখলে প্রতিরোধের বদলে ভিডিও করি! : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় দুঃখপ্রকাশ করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। আগে আমরা কোন ঘটনা ঘটলে প্রতিরোধ করতাম।’

আজ রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গাজীপুরে যা ঘটেছে তা ক্ষতিপূরণ যোগ্য নয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গাজীপুরের ঘটনায় যারা জড়িত তাদের অধিকাংশকে ইতোমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে। সবাইকে শাস্তি দিতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। চার্জশিট যত দ্রুত সম্ভব দেওয়া হবে।

জাহাঙ্গীর আলম বলেন, ‘জাতি হিসেবে অসহিষ্ণু হয়ে গেছি আমরা। আগে আমরা কোন ঘটনা ঘটলে প্রতিরোধ করতাম। কিন্তু এখন ভিডিও করতে ব্যস্ত থাকি। মোবাইল ছুড়ে মারলেও তো হয়। পাবলিক চার্টার আইন আছে, সে অনুযায়ী জনগণকে সচেতন করতে হবে। যাতে এ ধরনের ঘটনায় প্রতিরোধ করতে পারে। কেননা সব জায়গায় পুলিশ তো দেওয়া সম্ভব না।’

আগামী জাতীয় নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে যারা অংশগ্রহণ করবে তাদের ওপর নির্ভর করবে। নির্বাচনের সময় ইসির অধীনে থাকবে মন্ত্রণালয়। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে। নির্বাচন কেন্দ্রিক অস্থিতিশীলতার শঙ্কা নেই।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71