1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমরা রাজনীতি করতে আসিনি, যত দিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাবো -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমরা রাজনীতি করতে আসিনি, যত দিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাবো -দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, আমরা কেউ রাজনীতি করতে আসিনি, আমরা রাজনীতিতে থাকবও না। যতদিন আছি পুরো সিস্টেমের প্রাতিষ্ঠানিক সংস্কার করে যাবো, যাতে সরকারি কর্মকর্তা-কর্মচারী আর জনগণের মধ্যে কোনো পার্থক্য না থাকে।
উপদেষ্টা গতকাল নোয়াখালী সার্কিট হাউসে ‘বন্যা পরিস্থিতি মোকাবিলা ও ত্রাণ কার্যক্রম সমন্বয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন জেলার চলমান আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে। সকলের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্গম এলাকাগুলো হতে মানুষকে উদ্ধার করা সম্ভব হচ্ছে। আশ্রয়কেন্দ্রে আগত মানুষের সেবায় সরকারের পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে কাজ করে যাচ্ছে। বন্যা দুর্গত এলাকায় তরুণদের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে৷ তরুণরা যেভাবে উপদ্রুত এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তা প্রশংসনীয়।

নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রিফাত আনোয়ার, নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মাসুম ইফতেখার, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আরা, নোয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার বিজয়া সেন, নোয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71