1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই : অলি আহমেদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১১ অপরাহ্ন

আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই : অলি আহমেদ

  • প্রকাশের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমেদ বলেছেন, ‘আমার নেতৃত্বে চট্টগ্রামে বিদ্রোহ হয়। আমি জিয়াউর রহমানকে স্বাধীনতা ঘোষণার পরামর্শ দিই।’

আজ বুধবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন কর্নেল ড. অলি আহমেদ।

জিয়াউর রহমান তাঁকে ওস্তাদ ডাকতেন জানিয়ে কর্নেল অলি আহমেদ বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে আমি কথা বলতে পারি। কারণ আমি মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম। জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন।’

এসময় অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিবের ৭ মার্চের ভাষণে হতাশ হয়েছিলাম। শেখ মুজিব আমাদের কথা না শুনে ইয়াহিয়ার সঙ্গে আলোচনায় বসেছিলেন। বাংলাদেশের রাজনীতিবিদরা ৭১-এ বুঝতে পারেনি দেশের মানুষ স্বাধীনতা চায়।’

অলি আহমেদ বলেন, ‘শেখ মুজিব কোথায়, তাজউদ্দীন কোথায় আমরা জানতাম না। আমরা চেয়েছি দেশ স্বাধীন করতে। আমরা দেশ স্বাধীন করেছি।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71