1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আমেরিকা ও ইউরোপের প্রতিশ্রুতি ‘মিথ্যা ছিল’-ইরানের প্রেসিডেন্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আমেরিকা ও ইউরোপের প্রতিশ্রুতি ‘মিথ্যা ছিল’-ইরানের প্রেসিডেন্ট

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

হিজবুল্লাহ নেতা হামাস নেতা ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ না নিলে আমেরিকা ও ইউরোপের দেওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ‘মিথ্যা’ বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রবিবার তেহরানে মন্ত্রিসভার বৈঠকে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর হত্যার নিন্দা জানাতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের একদিন পর হানিয়ার হত্যার ঘটনায় তীব্র প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

গত শুক্রবার বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলের বিমান হামলায় নাসরুল্লাহ নিহত হন। শনিবার লেবাননের এই গোষ্ঠী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

পেজেশকিয়ান এ ঘটনাকে ‘জঘন্য অপরাধ’ আখ্যা দিয়ে বলেন, এটি আরও একবার প্রমাণ করে যে ‘অপরাধী শাসনব্যবস্থা কোনো আন্তর্জাতিক নীতিমালা বা কাঠামো মেনে চলে না।’

তিনি বলেন, হামাসের প্রাক্তন নেতার হত্যার জবাবে ইরান যদি কোনো ব্যবস্থা না নেয়, তার বিনিময়ে ‘যুদ্ধবিরতির’ যে প্রতিশ্রুতি আমেরিকান ও ইউরোপীয় নেতারা দিয়েছিলেন তা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রমাণিত হয়েছে।

‘এই ধরনের অপরাধীদের আরও বেশি সময় দেওয়ার অর্থ হচ্ছে তাদের আরও বেশি নৃশংসতা চালাতে উৎসাহিত করা,’ তিনি বলেন।

নাসরুল্লাহর হত্যার কয়েকদিন আগে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে যোগদানের জন্য নিউইয়র্কে অবস্থানরত ইরানের প্রেসিডেন্ট বলেন, লেবাননের ‘স্বাধীনতা সংগ্রামীদের একা ছেড়ে দেওয়া উচিত নয়।’

‘আমি এখনও বিশ্বাস করি যে, লেবাননের যোদ্ধা ও স্বাধীনতা সংগ্রামীদের এই লড়াইয়ে একা ছেড়ে দেওয়া উচিত নয়, যাতে এই নিষ্ঠুর শাসনব্যবস্থা একের পর এক প্রতিরোধকারী দেশগুলোকে লক্ষ্যবস্তু করে নির্দোষ নারী ও শিশুদের রক্তপাত ঘটাতে না পারে,’ ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন।

এ অঞ্চলে ইসরায়েলের চালানো ‘নৃশংসতার মুখোমুখি’ হতে আরব ও ইসলামী দেশগুলোর ‘ভারী দায়িত্ব’ রয়েছে বলেও তিনি জোর দেন।

‘এই শাসনব্যবস্থার অপরাধের ব্যাপারে ইসলামী দেশগুলো নিরব থাকতে পারে না, কারণ আজ বিশ্বের সকল মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে বিশ্বজুড়ে যুদ্ধ, নিরাপত্তাহীনতা এবং হত্যাকাণ্ডের আসল অপরাধী এবং কারণ কারা,’ তিনি মন্তব্য করেন।

ইসরায়েলের ‘সন্ত্রাসবাদের’ বিষয়ে মোকাবেলায় পশ্চিমা গণমাধ্যমের ‘দ্বিমুখী নীতির’ তীব্র সমালোচনা করেন তিনি।

পেজেশকিয়ান আরও বলেন, ইসরায়েলের কর্মকাণ্ড ‘অনুত্তরিত থাকবে না’, এর মধ্যে হামলার সময় নাসরুল্লাহর সাথে থাকা ইরানি সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ কমান্ডার আব্বাস নিলফোরুশানকে হত্যার ঘটনাও রয়েছে।

‘এই বিশ্বাসঘাতক অপরাধীদের উপযুক্ত জবাব দেওয়া প্রয়োজন। ইতিহাস প্রমাণ করে যে, নেতাদের হত্যা করে মুক্তি ও জাগরণ আন্দোলনকে ধ্বংস করা যাবে না,’ তিনি বলেন।

ইরানের প্রেসিডেন্ট সাম্প্রতিক বোমা হামলার লেবানিজ ক্ষতিগ্রস্থদের সহায়তা প্রদান ও ত্রাণ সহায়তা প্রদানের ক্ষেত্রে দেশের চিকিৎসা ব্যবস্থা এবং ত্রাণ সংস্থাগুলোর ‘পূর্ণাঙ্গ প্রস্তুতির’ বিষয়টিও নিশ্চিত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71