1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : জিয়াউল আহসান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আয়নাঘর আমার সৃষ্টি না, আমি নির্দোষ : জিয়াউল আহসান

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া জেনারেল জিয়াউল আহসান ‘আয়নাঘর’ তার সৃষ্টি নয় বলে দাবি করেছেন। তিনিও ‘আয়নাঘরে’ ছিলেন বলেও দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা। একই সঙ্গে নিজেকে নির্দোষ দাবি করেন।আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী (২৪) হত্যা মামলায় সাবেক এই সেনা কর্মকর্তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিন বিকেল ৫টার দিকে তাকে আদালতে নিয়ে পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল।শুনানি চলাকালে বিচারককে আদালতে জিয়াউল আহসান বলেন, ‘আয়নাঘর আমার সৃষ্টি না। আমাকেও আট দিন আয়নাঘরে রাখা হয়েছে। ৭ আগস্ট আমাকে তুলে নেওয়া হয়।এর পর থেকে আট দিন ধরে আয়নাঘরে ছিলাম। আমি নির্দোষ।’

জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, ‘আয়নাঘর সম্পর্কে সবাই জানেন। আয়নাঘর উনার (জিয়াউল আহসান) সৃষ্টি, এটা সত্য নয়।
আয়নাঘরে তিনি অলরেড়ি আট দিন থেকে এসেছেন। সেনাবাহিনীর কোনো কাজ করতে হলে প্রধানের অনুমতি নিতে হয়।’এর আগে কোটাবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দোকান কর্মচারী শাহজাহান আলী হত্যা মামলায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিনের রিমান্ডে আছেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71