1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আলফাডাঙ্গাতে স্ত্রী'র শিলপাটার আঘাতে কৃষক দল নেতা নিহত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আলফাডাঙ্গাতে স্ত্রী’র শিলপাটার আঘাতে কৃষক দল নেতা নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

স্ত্রীর শিলপাটার আঘাতে ওবায়দুর রহমান মুন্সী (৫০) নামে এক কৃষক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৩টার দিকে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার ইছাপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর সদর ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান মৃত খালেক মুন্সীর ছেলে। তিনি ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক।

বিষয়টি নিশ্চিত করেছেন আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ। তিনি বলেন, সাবিনা ইয়াসমিন পুলিশের কাছে স্বামীর মাথায় শিলপাটা দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন।

জানা গেছে, প্রায় এক যুগ ধরে স্ত্রী ও সন্তানদের সঙ্গে ওবায়দুরের সম্পর্ক ভালো যাচ্ছিল না। স্ত্রী-সন্তানদের সঙ্গে প্রায়ই ওবায়দুরের ঝগড়া হতো। স্বামী-স্ত্রী উভয়ে মারামারির ঘটনায় একাধিক অভিযোগ দায়ের করেন থানায়। এসব ঘটনায় আদালতেও মামলা হয়েছে। গ্রামে এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে।

প্রতিবেশীরা জানান, বুধবার রাতে ওবায়দুরের স্ত্রী চিৎকার করে বলছিলেন, তার স্বামীকে কারা যেন হত্যা করে ফেলে গেছে। প্রতিবেশীরা এসে ওবায়দুরকে রক্তাক্ত অবস্থায় নিথর দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় নিহতরে ছোট ভাই সিরাজ জরুরি সেবা- ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশকে জানায়। পুলিশ এসে ওবায়দুরকে উদ্ধার করে আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিরাজ মুন্সী বলেন, ‘আমার ভাবী ও ছেলেরা বড় ভাইকে মানসিকভাবে নির্যাতন করে পাগল করে ফেলেছে। তারা প্রায়ই ভাইয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো, গায়ে হাত দিতো। বুধবার রাতের শেষ দিকে ভাবি আমাকে গিয়ে বলে, তোমার ভাইকে কারা যেন মেরে ফেলে রেখে গেছে। আমি তাদের বাড়িতে ভয়ে যাইনি। পরে ৯৯৯-এ কল করে বিষয়টি পুলিশ জানাই। আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।’

ওসি হারুন অর রশিদ সমকালকে বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিনের কোন্দল ছিল। এ জেরে এ হত্যাকাণ্ড। নিহতের স্ত্রী স্বীকার করেছেন, শিলপাটা দিয়ে আঘাত করা হয়েছে। মাথায় একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71