1. admin@timesnews71.com : অ্যাডমিন :
আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন--উপদেষ্টা শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন–উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

আজ বিকালে সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ( নিটর হাসপাতাল) ভর্তিকৃত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে যান। তিনি প্রায় শতাধিক রোগীকে ঘুরে ঘুরে দেখেন, তাদের প্রত্যেকের কথা শুনেন এবং সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের সুচিকিৎসার জন্য চিকিৎসকদের সার্বক্ষণিক মনিটরিং করারও নির্দেশ দেন। এ সময় তিনি বলেছেন,

এ আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রত্যেককে সরকারের পক্ষ থেকে সকল চিকিৎসা নিশ্চিত করা হবে, শুধু চিকিৎসাই নয়, চিকিৎসার পরে তাদের পুনর্বাসনে যা যা করা প্রয়োজন তা সরকার এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। ইতোমধ্যে সে উদ্যোগ নেয়া হয়েছে । তিনি বলেন, আহতদের পুনর্বাসনের প্রত্যেককে একটি করে ফরম দেয়া হচ্ছে । ফরমটি পূরণ করে সংশ্লিষ্টদের কাছে জমা দিলে প্রত্যেককে আলাদা আলাদা ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71