1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইমরান খানকে আদালতে হাজিরের আদেশ- ইসলামাবাদ হাইকোর্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইমরান খানকে আদালতে হাজিরের আদেশ- ইসলামাবাদ হাইকোর্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজিরের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে কারা কর্তৃপক্ষ তাঁকে হাজির করতে ব্যর্থ হয়েছে।

আইনজীবী মাশাল ইউসুফজাই ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তিনি আদালতে পিটিশন করেন। তার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে আদালতে সরাসরি অথবা ভিডিওকলে হাজির করার আদেশ দেন।

সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে হাজির করা সম্ভব হয়নি। সেই সঙ্গে ভিডিওকলেও তাঁকে যুক্ত করা সহজ ছিল না। এবার আদিয়ালা জেল সুপার ও ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছেন আদালত। ডন

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71