1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইশরাককে মেয়র ঘোষণা স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়েছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইশরাককে মেয়র ঘোষণা স্থগিত চেয়ে লিভ টু আপিল দায়ের করা হয়েছে

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের (ইসি) গেজেট অনুযায়ী ঘোষণার কার্যক্রম স্থগিত চেয়ে ‘লিভ টু আপিল’ (আপিলের অনুমতি চেয়ে আবেদন) দায়ের করা হয়েছে।

সোমবার (২২ মে) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি জমা দেন রিট আবেদনকারী। হাইকোর্ট গত ২২ মে ইশরাককে মেয়র ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছিল। ওই আদেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে এই আপিল করা হলো।

রিটকারীর পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন বলেন, আমরা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করেছি। নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং গেজেটের কার্যক্রম স্থগিত রাখার আবেদন জানিয়েছি। আজ বা আগামীকাল চেম্বার বিচারপতির আদালতে শুনানি হতে পারে।

এর আগে, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ১৩ মে হাইকোর্টে রিটটি করেন, যেখানে তিনি নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও ইসির গেজেট স্থগিত চেয়েছিলেন। কিন্তু হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেয় এবং সেদিনই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71