1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইশরাকের শপথ ইস্যুতে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে : আপিল বিভাগ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

ইশরাকের শপথ ইস্যুতে ইসি সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে : আপিল বিভাগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ইস্যুতে নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার মেয়র ঘোষণার গেজেট জারির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য শুনে এই আদেশ দেন আদালত।

ইশরাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলেন, এখন শপথ পড়াতে বাধ্য সরকার, না পড়ালে আদালত অবমাননা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকছে। নতুনভাবে কোনো গেজেট দেওয়া হবে না।

এদিকে, ইশরাককে মেয়রের দায়িত্ব দিতে নগর ভবনের সামনে বিক্ষোভ অব্যাহত রেখেছেন তাঁর সমর্থকেরা। তাদের আন্দোলনের কারণে দুই সপ্তাহ ধরে নগর ভবনে সব নাগরিক সেবা বন্ধ হয়ে আছে।

জানান, এখন শপথ পড়াতে বাধ্য সরকার, না পড়ালে আদালত অবমাননা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের গেজেট বহাল থাকছে। নতুনভাবে কোন গেজেট দেওয়া হবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71