1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইসরাইলের ৯টি সামরিক ঘাঁটিতে রকেট-ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইসরাইলের ৯টি সামরিক ঘাঁটিতে রকেট-ড্রোন হামলা করেছে হিজবুল্লাহ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

ইসরাইলের ৯টি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এই ঘটনায় লেবাননের দক্ষিণ সীমান্তে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা বিরাজ করছে। হিজবুল্লাহ জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলি হামলায় তাদের এক জ্যেষ্ঠ ফিল্ড কমান্ডার নিহত হয়। এই হত্যার প্রতিশোধ হিসেবে হামলা চালানো হয়।

লেবাননের একটি সূত্র জানিয়েছে, গত অক্টোবরে ইসরাইল গাজা যুদ্ধ শুরু করার পর এটিই হিজবুল্লাহর সবচেয়ে বড় হামলা। লেবাননের দুটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, শুক্রবার ভোরে বন্দর নগরী টায়ারের পূর্বাঞ্চলের একটি ভবনে বিমান হামলায় এক বেসামরিক নারী নিহত ও এক ডজনেরও বেশি আহত হয়েছে, যাদের বেশির ভাগই শিশু। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখছে। এর আগে এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, তারা ইসরাইলের ছয়টি সামরিক ঘাঁটিতে কাতিউশা ও ফালাক রকেট নিক্ষেপ করেছে। আল-মানার টেলিভিশন জানিয়েছে, এসব লক্ষ্যে শতাধিক রকেট ছোড়া হয়েছে। এছাড়া ইসরাইলের নর্দার্ন কমান্ডের সদর দপ্তর, একটি গোয়েন্দা সদর দপ্তর এবং একটি সামরিক ব্যারাকে ড্রোন হামলা চালানো হয়েছে।

একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই তিন লক্ষ্যে একসঙ্গে অন্তত ৩০টি ড্রোন নিক্ষেপ করা হয়েছে, যা আট মাস ধরে চলা যুদ্ধে গোষ্ঠীটির সবচেয়ে বড় ড্রোন হামলা। অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান সমর্থিত হিজবুল্লাহ এবং ইসরাইলের বাহিনীর মধ্যে প্রায় প্রতিদিনই গোলাগুলি হচ্ছে। তবে ইসরাইলি হামলায় হিজবুল্লাহ কমান্ডার নিহত হওয়ার পর গত দুদিনে হামলা আরও বেড়েছে। বার্তা সংস্থাটির তথ্য মতে, লেবাননে ইসরাইলি হামলায় তিন শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71