গাজা নিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘যুদ্ধোত্তর পরিকল্পনা দেখতে না পেয়ে’ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিপরিষদ থেকে পদত্যাগ করেছেন দপ্তরবিহীন মন্ত্রী বেনি গ্যান্টজ।
তেল আবিবে রোববার সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি বলেছেন, ‘ভারক্রান্ত হৃদয়ে’ তাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
“দুর্ভাগ্যবশত, নেতানিয়াহু আমাদেরকে সত্যিকারের বিজয়ের দিকে যেতে বাধা দিচ্ছেন, যা চলমান বেদনাদায়ক সংঘাতকে সমর্থন করছে।”
বেনি গ্যান্টজকে ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের সম্ভাব্য দাবিদার হিসেবে দেখেন কেউ কেউ। পদত্যাগের পর তিনি নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন নেতানিয়াহুর প্রতি।
এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু এক্স পোস্টে লিখেছেন, “বেনি, যুদ্ধ থেকে সরে যাওয়ার সময় এখন নয়, যোদ্ধা হিসেবে যোগ দেওয়ার সময় এটা।”
নেতানিয়াহুর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজ ইসরায়েলের ডিফেন্স ফোর্সের সাবেক চিফ অব স্টাফ। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তার মধ্যপন্থি দল ন্যাশনাল ইউনিটি পার্টি বিরোধী দলে ছিল। ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর তিনি নেতানিয়াহুর সঙ্গে যুদ্ধকালীন সরকার গঠনে সায় দেন। যুদ্ধকালীন সরকারে ন্যাশনাল ইউনিটি পার্টির পাঁচজন মন্ত্রী আছেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯