1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ -- ধর্ম উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ — ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইসলামিক অলিম্পিয়াড অত্যন্ত তাৎপর্যবহ। ইসলামি সংস্কৃতির সাথে পৃথিবীর ২০০ কোটি মানুষের সংস্কৃতি জড়িত।

আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে এটিএন নিউজ আয়োজিত ফ্রেশ ইসলামিক অলিম্পিয়াড ২০২৫ এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সংস্কৃতি হলো একটি জাতির শিকড়। এটি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া মানে শিকড় থেকেই বিচ্ছিন্ন হয়ে যাওয়া। তিনি আরো বলেন, আমরা অনেকেই মনে করি কেবল সুরের লহরি, ছায়াছন্দের ঝংকার ও নৃত্যের তালই সংস্কৃতি। এটা সত্য নয়, এটা আংশিক সত্য। কোনো জনগোষ্ঠীর চিন্তা-চেতনা, বিশ্বাস, জীবনধারাই সংস্কৃতি। তিনি সংস্কৃতি, মূল্যবোধ ও লালিত উত্তরাধিকারের সাথে আগামী প্রজন্মকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করে ড. খালিদ বলেন, এদেশের প্রায় ৯১ শতাংশ মানুষ মুসলমান। এই বৃহৎ জনগোষ্ঠীর সংস্কৃতিকে আমরা জলাঞ্জলি দিতে পারি না। আমাদেরকে এই সংস্কৃতি ও মূল্যবোধকে জাগ্রত করতে হবে।

উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াড অনুষ্ঠান আয়োজনের জন্য এটিএন নিউজকে ধন্যবাদ জানান। তিনি এ অনুষ্ঠান নির্মাণে সহযোগিতা অব্যাহত রাখার জন্য পৃষ্ঠপোষকদেরকে অনুরোধ করেন।

এটিএন নিউজ ও এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোঃ মোশাররফ হোসেন।

পরে উপদেষ্টা ইসলামিক অলিম্পিয়াডে ২০২৫ এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উল্লেখ্য, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তিনটি গ্রুপে মোট নয়জন বিজয়ীকে পুরস্কার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও প্রাইজমানি প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71