1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ঈদুল ফিতরের পুনর্মিলনী অনুষ্ঠানে আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে উপদেষ্টা শারমীন এস মুরশিদ সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ফিলিস্তিনের গাজায় দখলদার ইসরাইল বাহিনীর বর্বরোচিত হামলায় ও নৃশংসতায় যে বাচ্চারা এবং ২৪ এর গণ আন্দোলনে এ দেশের যে বাচ্চারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তি ও পরিবারের প্রতি সহমর্মিতা জানান । তিনি বলেন, ২০০ বছর ধরে প্যালেস্টাইন, গাজা উপত্যকা ইংরেজি, শিক্ষা, আইন সভ্যতা নিয়ন্ত্রণ করে রেখেছে, তা উপমহাদেশে তাদের সভ্যতা ধরে রেখেছে। এ সভ্যতা ও গণতন্ত্রকে ধরে রাখতে হবে । তিনি আজকের এই দিনে গাজায় ও ২৪ এর গণআন্দোলনে নিহত বাচ্চাদের স্মরণ করে বলেন, গাজায় ইসরাইলের গণহত্যা পৃথিবীর সব নৃশংসতার সীমা ছাড়িয়েছে। কথিত মানবাধিকারের ধ্বজাধারী যুক্তরাষ্ট্রের বিবেক গণহত্যাকারী ইসরাইলের কাছে জিম্মি হয়ে পড়েছে। মুসলমানদের মানবাধিকার লংঘন করছে, পশ্চিমা বিশ্ব ইতিহাসের চরম ভুল পথে হাটছে, যা তাদের জন্য আত্মঘাতী। উপদেষ্টা মন্ত্রণালয়ের সকল উন্নয়ন কাজের লক্ষ্য অর্জনে সকলের সম্বলিত প্রচেষ্টা নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ মহিউদ্দিন আয়োজনের গুরুত্ব তুলে ধরে বলেন, এটি দলগত সম্প্রীতি, কর্মউদ্দীপনা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে। সচিব বলেন, ঈদের আনন্দঘন পরিবেশকে উজ্জীবিত করতে ঈদের আগে সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের প্রতিটি দুস্থদের সহায়তা পৌঁছে দিয়েছে, এতিমদের ক্যাপিটেশন গ্রান্ডের টাকা পৌঁছে দিয়েছে। ঈদের আনন্দঘন পরিবেশে আয়োজিত অনুষ্ঠানটি মন্ত্রণালয়ের কর্মকর্তা- কর্মচারীদের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71