1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ঈদে ছুটি টানা ৯ দিন-একদিন নির্বাহী আদেশে ছুটি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ঈদে ছুটি টানা ৯ দিন-একদিন নির্বাহী আদেশে ছুটি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরে সরকারি চাকরিজীবীদের জন্য আগামী ৩ এপ্রিল নির্বাহী আদেশে ছুটি ঘোষণার প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য এই ছুটি ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। এতে ৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটির প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চাঁদ দেখা সাপেক্ষে ৩০ মার্চ বা ৩১ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

আগেই ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু নির্ধারিত ছুটি শুরুর আগের দিন ২৮ মার্চ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। একই দিন পবিত্র শবে কদরেরও ছুটি। ফলে ২৮ মার্চ থেকেই সরকারি ছুটি শুরু হচ্ছে। এদিকে, নির্বাহী আদেশে ৩ এপ্রিল ছুটি ঘোষণায় সরকারি চাকরিজীবীরা ৪ ও ৫ এপ্রিলসহ (শুক্রবার-শনিবার) টানা ৯ দিন ছুটি কাটাতে পারবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71