1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হত্যা , লাশ রেখে মেয়ে পরীক্ষাকেন্দ্রে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবার হত্যা , লাশ রেখে মেয়ে পরীক্ষাকেন্দ্রে

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

রাজশাহী মহানগরীর তালাইমারী শহীদ মিনার এলাকার ১৬ বছরের কিশোরী রাকিয়া আলফি। নগরীর অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী সে। এলাকার কিছু বখাটে মাঝেমধ্যেই তাকে বিরক্ত করছিল। গত বুধবার উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেরা তার বাবা আকরাম আলীকে (৫২) পিটিয়ে হত্যা করে। বৃহস্পতিবার ছিল আলফির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা। বাবার নিথর দেহ বাড়িতে রেখেই পরীক্ষায় বসেছে আলফি।

হত্যার ঘটনায় ভুক্তভোগী ছাত্রী আলফির বড় ভাই ইমাম হাসান অনন্ত বাদী হয়ে নগরীর বোয়ালিয়া থানায় সাতজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও চার থেকে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় আসামিরা হলেন– তালাইমারী শহীদ মিনার এলাকার কালু মিয়ার ছেলে নান্টু, বিশাল, খোকন মিয়া, তাসিন হোসেন, অমি, নাহিদ ও শিশির। প্রধান অভিযুক্ত নান্টু আকরামের স্ত্রীর মামাতো ভাই।

প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, আলফিকে উত্ত্যক্ত করে আসছিল নান্টু ও তার সহযোগীরা। গত বুধবার বিকেলে আলফি কোচিং করে বাসায় ফেরার পথে নান্টু আবার তাকে উত্ত্যক্ত করে। এ ব্যাপারে বাসায় এসে ঘটনা বাবাকে জানায় আলফি। পরে আকরাম নান্টুর বাসায় বিচার দেয়। এতে ক্ষুব্ধ নান্টু ও তার সহযোগীরা রাতেই লোহার রড, লাঠি, ইট নিয়ে আলফির বড় ভাই ইমাম হাসানের ওপর আক্রমণ করে। এ সময় ছেলেকে বাঁচাতে আকরাম এগিয়ে যান। এক পর্যায়ে ইট দিয়ে আকরামের মাথার পেছনে আঘাত করা হয়। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে বৃহস্পতিবার বিকেলে পরিবারের কাছে লাশ‌ হস্তান্তর করা হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় টিকাপাড়া গোরস্তানে তাঁর লাশ দাফন করা হয়।

আলফি বলে, ‘বখাটেরা অনেকদিন ধরেই আমাকে উত্ত্যক্ত করছিল। নান্টুর‌ বাসায় আমার পরিবারের পক্ষ থেকে বিচার দেওয়া হয়েছিল। কিন্তু তাদের পরিবার কোনো ব্যবস্থা নেয়নি। যারা আমার‌ বাবাকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি চাই।’

বাসচালক আকরামের স্ত্রী মুক্তি বেগম বলেন, ‘মেয়ের এসএসসি পরীক্ষা চলছে। সারারাত বাবার জন্য কান্না করেছে। বাবার লাশ রেখে মেয়ে পরীক্ষা দিতে যেতে চায়নি। স্বজনরা অনেক বুঝিয়ে তাকে পরীক্ষাকেন্দ্রে পাঠায়। আমরা স্বামীকে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই।’

অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল ইসলাম বলেন, ‘আলফি ভালো ছাত্রী। তাদের পরীক্ষা শিরোইল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। শুনেছি উত্ত্যক্তের প্রতিবাদ করায় তার বাবাকে মারধর করে মেরে ফেলা হয়েছে। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি মোস্তাক হোসেন বলেন, হত্যার ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। আসামিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

এদিকে আকরাম আলীর খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তাঁর লাশ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধন থেকে এলাকাবাসী জানান, দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71