1. admin@timesnews71.com : অ্যাডমিন :
উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ এর ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

উৎকোচ গ্রহণের অভিযোগে বিআইডব্লিউটিএ এর ২ জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

আলী আহসান রবি :-

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের জ্বালানী তেল এর ঠিকাদারি কাজ দেয়ার বিনিময়ে উৎকোচ লেনদেন সংক্রান্ত একটি ঘটনা নৌপরিবহন মন্ত্রণালয়ের নজরে এসেছে। তৎপ্রেক্ষিতে, নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব:) ড. এম. সাখাওয়াত হোসেন এর নির্দেশে বিআইডব্লিউটিএ এর নৌসংরক্ষণ এবং পরিচালন বিভাগের অতিরিক্ত পরিচালক ( মেরিন) মোঃ আব্দুর রহিম এবং উপপরিচালক মোঃ ওবায়দুল করিম খান- কে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

একইসাথে উক্ত ঘটনা তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্হা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জড়িত অন্যান্য ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71