নিজস্ব প্রতিবেদক:-
একটি দল বিদেশ থেকে আসা যাকাতের টাকা নিজেদের বলে পার্টি চালাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। আজ সোমবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলায় দলীয় নেতা-কর্মী ও স্থানীয়দের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বিদেশ থেকে দেশে প্রচুর যাকাতের টাকা আসছে। আর ওই যাকাতের টাকা নিজেদের বলে প্রচার করে পার্টি চালাচ্ছেন, নির্বাচনী বৈতরণী পার করছেন, ঈদ উপলক্ষে বিভিন্নভাবে নিজেদের সংযুক্ত করে মানুষকে আশ্বাস্ত করেছেন যে এটা তারা দিচ্ছেন! আসলে এটা অসত্য ও মিথ্যা, এটাই হলো গুপ্ত ও বটবাহিনীর রাজনীতি।’
বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘প্রকৃত তথ্য জেনে সবাই কথা বলা উচিত। এলাকায় অসত্য তথ্য প্রচার না করে, সত্য তথ্য প্রচার করুন। একটি দল বিএনপির বিরুদ্ধে অসত্য তথ্য প্রচার করে একটা বির্তকিত অবস্থানে নিয়ে যাওয়ার দীর্ঘদিনের চেষ্টা করে যাচ্ছে। এটাই ছিল তাদের দীর্ঘদিনের রাজনীতি। এগুলো হলো তাদের বটবাহিনীর অসত্য রাজনীতি ও অপরাজনীতি।’
জামায়াতকে ইঙ্গিত করে মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় অসত্য তথ্য ও অপব্যাখ্য দিয়ে মা-বোনদের দুর্বল করে বেহেস্তের টিকেট দেবে বলে সুযোগ নেয়ার চেষ্টা করেছেন বা সুযোগ নিয়েছেন। এটা আর হবে না। কারণ, জনগণ আপনাদের প্রতারণা বুঝে গেছে। বেহেস্ত এতো সহজ নয়। তাই সবাইকে এই বটবাহিনীর বিরুদ্ধে সজাগ ও সর্তক থাকতে হবে।’
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯