1. admin@timesnews71.com : অ্যাডমিন :
একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে। | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে।

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশের উচিত স্বল্পোন্নত এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর সাথে সহযোগিতা জোরদার করা, যাতে অত্যধিক কার্বন নিঃসরণের ফলে জলবায়ুর যে অভিঘাত তা নিরসনে পরিবেশবাদীসহ সামাজিক, প্রাতিষ্ঠানিক এবং সরকারিভাবে জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তিনি বলেন,  বনায়ন, জলাভূমি রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি রক্ষাসহ সমাজে নারীর যাবতীয় বিপর্যয় রক্ষার জন্য জলবায়ুর  ধ্বংসাত্মককে মোকাবেলা করতে একত্রিত হয়ে কাজ করতে হবে।

তিনি আজ আগারগাঁও মুক্তিযোদ্ধা জাদুঘর অডিটোরিয়ামে ২ দিনব্যাপী জলবায়ু ন্যায্যতা ঘোষণা পত্র- ২০২৪ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

এ সম্মেলনে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার, জলবায়ু ফাউন্ডেশনের উপ আঞ্চলিক পরিচালক সাইনান হাগটন, এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডিবট এন্ড ডেভেলপমেন্ট এবং এশিয়ান এনার্জি নেটওয়ার্কের আহ্বায়ক লিডি ন্যাকপিল এবং এ সম্মেলন কমিটির আহবায়ক ও সদস্য সচিব শরীফ জামিল। 

উপদেষ্টা বলেন, এ সম্মেলনের মাধ্যমে জলবায়ুর ন্যায্যতার  জন্য লড়াই করতে এবং একটি শক্তিশালী জলবায়ু আন্দোলন গড়ে তুলতে হবে।

সম্মেলনে বাংলাদেশের ব-দ্বীপ উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত বাংলাদেশী জনগণ জলবায়ু ন্যায্যতার জন্য জোরালো অঙ্গীকার ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71