1. admin@timesnews71.com : অ্যাডমিন :
একদফা দাবিতে শাহবাগ ও উত্তরায় আনসারদের অবোরধ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

একদফা দাবিতে শাহবাগ ও উত্তরায় আনসারদের অবোরধ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর উত্তরার বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ৯টার দিকে জড়ো হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল শুরু করে তারা।

অবরোধ চলে মধ্যরাত পর্যন্ত। এতে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরত আনসার সদস্যরা বলেন, দাবি মানা না হলে আগামী ২৫ আগস্ট সারা দেশে কর্মবিরতি পালন করা হবে। সেই সঙ্গে ওই দিন উচ্চ আদালতের সামনে বিক্ষোভ কর্মসূচি করা হবে বলেও জানান তারা।

পরবর্তীতে পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। অবরোধের ফলে দুর্ভোগে পড়েন সেখানকার সাধারণ যাত্রীরা। বিক্ষোভে প্রায় তিন শতাধিক আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এদিকে, চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়েও অবরোধ করেছে আনসার সদস্যরা। বৃহস্পতিবার রাত ১০টার পরে শাহবাগ মোড় অবস্থান নেয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ ছাড়বেন না বলে জানিয়েছেন উপস্থিত আনসার সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে ৫৩ হাজার আনসার সদস্য রয়েছেন। তারা চান ব্যাটালিয়ন আনসারের মতো চাকরির জাতীয়করণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71