1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এনসিপির নতুন কর্মসূচি ঘোষণা

  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ পাঁচ নির্বাচন কমিশনারের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর উত্তর। নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেয় দলটি।

বুধবার (২১ মে) দুপুর পৌনে ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে বিক্ষোভ সমাবেশটি শুরু হয়।

এনসিপির মিরপুর মডেল থানার প্রতিনিধি সাইফুল ইসলাম বলেন, বিক্ষোভ সমাবেশ থেকে নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবি জানানো হয়েছে। তড়িঘড়ি করে এই বিতর্কিত কমিশন গঠিত হয়েছে। কমিশনারদের পদত্যাগ না করা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ চলবে।

এনসিপির যুগ্ম সম্পাদক সানোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন পুর্নগঠন করতে হবে। আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এই ইসি পক্ষপাতদুষ্ট আচরণ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71