1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না -- রিফাত রশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এনাফ ইটস এনাফ, আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না — রিফাত রশিদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ মে, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাংলাদেশকে কেউ তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চাইলে চুপ থাকবেন না বলে জানিয়েছেন এনসিপির নেতা রিফাত রশিদ।

বৃহস্পতিবার (২২ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

রিফাত বলেন, ‘সরকারের যে উপদেষ্টারা রিফর্মের বাইরে শো-অফ মার্কা কাজকর্ম করে বেড়াচ্ছেন তাদের আটকান, সবাই সংস্কারে ফোকাস করেন। ইলেকশন নিয়ে স্পষ্ট রোডম্যাপ দেন, স্পষ্ট বক্তব্য দেন।’

তিনি বলেন, ‘সরকারের উপদেষ্টা হয়ে ফেসবুক বাদ দিয়ে দাপ্তরিক কাজে ফোকাস করেন। আমরা দ্রুততম সময়ে সংস্কারগুলোর বাস্তবায়ন দেখতে চাই। জুলাইয়ের কমিটমেন্ট নিয়ে আর কারো ফাজলামো দেখতে চাই না।’

রিফাত রশিদ আরো বলেন, ‘বাংলাদেশকে কেউ যদি তার আইডিয়া বাস্তবায়নের গিনিপিগ বানাতে চায় তাহলে আর চুপ থাকব না।

এনাফ ইটস এনাফ। আমরা আরেকটা এক-এগারো দেখতে চাই না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71