1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন- উপদেষ্টা শারমীন এস মুরশিদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন- উপদেষ্টা শারমীন এস মুরশিদ

  • প্রকাশের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, বাংলাদেশের সামাজিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে ভবিষ্যতের করণীয় বিষয় ক্যাশ প্লাসসহ, এমআইএস সিস্টেমের মাধ্যমে নিবিড় পরিবীক্ষণ দ্বারা দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্রতা থেকে পরিত্রাণ সম্ভব বলে মনে করেন।
তিনি আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে consultative workshop “The future of social protection in Bangladesh: Talking stock of key innovations” শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন ।

অনুষ্ঠিত কর্মশালায় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর(অন্তবর্তীকালীন) মিস গেইল মার্টিন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন, বিশ্বব্যাংকের সিনিয়র সামাজিক সুরক্ষা বিশেষজ্ঞ মিস শ্রায়ানা ভট্টাচার্য, অর্থ বিভাগের যুগ্মসচিব আবুল বাশার মোঃ আমির উদ্দিন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রকল্প পরিচালক নাজমুল আহসান, পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের প্রজেক্ট কোঅর্ডিনেটর দীলিপ কুমার চক্রবর্তী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যুগ্মসচিব নাজমুল আবেদিন, সিরাজগঞ্জ মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক কানিজ ফাতেমা এবং ওয়ার্ড ফুড প্রোগ্রামের পলিসি অফিসার মামুনুর রশিদ সামাজিক নিরাপত্তার সমস্যা ও আশুকরণীয় বিষয়ের বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান, সমাজ সেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খানসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি স্ট্র্যাটেজি আইএনএসএস দ্বারা পরিচালিত সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণ ও শক্তিশালী করার ক্ষেত্রে বাংলাদেশ অগ্রগতি করছে। কিন্তু আমি বলতে চাই আমার দৃষ্টিকোণে শিশু ও মহিলাদের আত্মনির্ভরশীল করতে এবং তাদের নিরাপত্তা, শিক্ষা দেওয়া ও সুস্থ রাখা রাষ্ট্রের যেমন দায়িত্ব আছে, ঠিক তেমনি যারা খুব বয়স্ক আছেন তাদের প্রতিও রাষ্ট্রের একটা বিশেষ দায়িত্ব আছে। তিনি বলেন, অঙ্গহীন স্বাবলম্বী যারা, সবল যারা, তরুণ যুব ও মহিলা দরিদ্র যারা এবং নারীরা যারা সুস্থ আছেন কিন্তু দরিদ্র, তাদের সকলকে ভাতাভিত্তিক না করে তাদের অর্থনৈতিক সক্ষমতার জায়গায় নিয়ে আসা দরকার। এ লক্ষ্যে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বিশ্বব্যাংক এবং অন্যান্য অংশীদারদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

এ কর্মশালায় উপদেষ্টা বলেন, বাংলাদেশে সামাজিক সুরক্ষার ভবিষ্যৎ নিয়ে এই পরামর্শমূলক কর্মশালার উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। বিশ্বব্যাংককে এই সময়োপযোগী উদ্যোগ এবং ক্যাশ প্লাস পরিষেবা ও অর্থনৈতিক অন্তর্ভুক্তি কর্মসূচিতে বিশেষ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি।
তিনি আরও বলেন হাজার হাজার কোটি টাকা অপচয় করা এবং দেশ থেকে বাইরে নিয়ে যাওয়া সেই রাষ্ট্রের অনেক সক্ষমতা আছে, শুধুমাত্র যদি সেই অর্থটা ভালোভাবে, সুন্দরভাবে, সুব্যবস্থা করে কাজে লাগান। সামাজিক সুরক্ষা বৃদ্ধিতে অর্থের জায়গাটা কিন্তু বিষয় নয়, বিষয়টা হচ্ছে পরিকল্পনার বিষয় এবং কৌশলগত দিক থেকে একটা পরিবর্তন আনা। বিদ্যমান উদ্ভাবনী ক্যাশ প্লাস প্রোগ্রামগুলির নকশাকে শক্তিশালী করার জন্য একটি রোডম্যাপ তৈরি করুন এবং বিশ্বব্যাপী প্রমাণ এবং GOB অগ্রাধিকারের সাথে সামঞ্জস্য রেখে আর্থিকভাবে স্কেল-আপ পরিকল্পনাগুলিকে সংহত করণে ডেটা এবং উপযুক্ত প্রযুক্তি ব্যবহার করা এই সিস্টেমগুলির কেন্দ্রীয় বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71