1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমন কাজ করে যাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে -- ভূমি উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এমন কাজ করে যাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে — ভূমি উপদেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের দেশে সামাজিক বা পারিবারিক বিরোধের অন্যতম কারণ হচ্ছে ভূমি। ভূমির ওপর সৃষ্টিকর্তা সকল জীবকে অধিকার দিয়েছে। তাই ভূমি আইন প্রয়োগকালে কিছু দিক মনে রাখতে হবে। বিশেষ করে খাস জমি বন্দোবস্ত দেওয়া যাবে কি যাবে না ভালোভাবে বুঝে শুনে করতে হবে। এমন কাজ করে যাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে।

আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের ৩৮তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। প্রশিক্ষণে মোট ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন।

উপদেষ্টা বলেন, এখন ভূমির চ্যালেঞ্জ অনেক বেশি। আপনাদের সবসময় রাষ্ট্রের আইন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। অনেক বাধা আসবে এগুলো অতিক্রম করেই সাফল্য অর্জন করতে হবে। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে আপনারা রষ্ট্রের কাজে নিয়োজিত, রাষ্ট্রের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে।

উপদেষ্টা আরো বলেন, সময়ের প্রেক্ষাপটে প্রশিক্ষণের সিলেবাস রি-কাস্ট করা অত্যন্ত জরুরি। সরকার ডিজিটাল ভূমি সেবায় প্রবেশ করেছে। তাই আগামী কোর্স হতে ডিজিটাল সার্ভে, ডিজিটাল ম্যাপসহ সকল ডিজিটাল সেবার বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইবরাহিম।

শেষে ভূমি উপদেষ্টা এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71