1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার লিখা যাবে না : হাইকোর্ট | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া ডাক্তার লিখা যাবে না : হাইকোর্ট

  • প্রকাশের সময় : বুধবার, ১২ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) ক্ষেত্রে যথাযথ প্রিফিক্স (নামের আগে ব্যবহার করা সম্মানসূচক শব্দ) নির্ধারণে ছয় মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথীকা হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ রায় দেন। রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, এমবিবিএস ও বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া রায় হওয়া পর্যন্ত যারা ডাক্তার পদবি ব্যবহার করেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। তবে রায়ের পর থেকে আইন ভঙ্গ করে ডাক্তার পদবি ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া নিতে হবে।

২০১০ সালের ডিসেম্বরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) আইন হয়। ওই আইনটি ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) জন্য বৈষম্যমূলক এবং এটি প্রয়োগের ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন–এমন অভিযোগ তুলে ২০১৩ সালে হাইকোর্টে একটি রিট দায়ের করেন বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের তৎকালীন আহ্বায়ক শামসুল হুদাসহ অন্যরা। ২০১৩ সালের ১১ মার্চ ওই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন।

অন্যদিকে বিএমডিসি আইনের ২৯ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে গত বছর হাইকোর্টে আরও একটি রিট দায়ের করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেক্রেটারি রিটটি দায়ের করেন। পরে গত বছরের ২৫ নভেম্বর হাইকোর্ট ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট। রুলে আইনের ২৯ ধারা কেন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। এরই ধারাবাহিকতায় দুটি পৃথক রুলের শুনানি নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেন হাইকোর্ট।

আদালতে পৃথক রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. সাইদুর রহমান, শিশির মনির ও সাদ্দাম হোসেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এফ এম সাইফুল এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের পক্ষে আইনজীবী কাজী এরশাদুল আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71